কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিজের ১২ বছর বয়সী নাতনিকে ধর্ষণের ভয়াবহ অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সৎ নানা সাহাবুল হোসেনকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই শিশুটি গতকাল রাতে নানির বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সকালে তার নানা সাহাবুল হোসেন পা টিপে দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। কিছুক্ষণ পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলে বিষয়টি আশপাশের লোকজন জানতে পারেন। খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সাহাবুলকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.jpeg)
No comments:
Post a Comment