বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, May 18, 2026

পটুয়াখালীতে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিজ ঘরে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে তার মা ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে চিংড়ির রেনু সংগ্রহ করতে যান। এ সময় বাড়ির টিনশেড ঘরে একাই ছিলেন ওই কলেজছাত্রী। রাত আনুমানিক দেড়টার দিকে মুখোশধারী দুজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে জিম্মি করে নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী জানান, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তিনি সাহস করে প্রতিরোধ গড়ে তোলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থলে গিয়ে তারা ঘরের বেড়ার নিচের অংশে মাটি খোঁড়া দেখতে পান। পরে ভুক্তভোগী তাদের পুরো ঘটনা জানান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

No comments:

Post a Comment

"
"