পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়ি থেকে রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাই কর্মকার স্থানীয় বাসিন্দা রনজিৎ কর্মকারের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে রাইয়ের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গলাচিপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কোনো সমস্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
রাইয়ের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, রাই শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল। তার মৃত্যুতে সবাই হতবাক।
পুলিশ আরও জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
.jpeg)
No comments:
Post a Comment