বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, May 25, 2026

থানচিতে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১৬-এর কিশোর

বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই রোববার দুপুরে থানার সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার দুপুরে শিশুটির মা-বাবা কাজে বাইরে গেলে তাকে একা ঘরে রেখে যান। বিকেলে ফিরে এসে তাঁরা মেয়েটিকে আহত অবস্থায় দেখতে পান। সন্দেহ হওয়ায় দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গেই প্রতিবেশী ওই কিশোরকে (১৬) গ্রেপ্তার করে। শিশুকেও অভিভাবকসহ থানায় নিয়ে যাওয়া হয়।
থানচি থানার ওসি মোহাম্মদ তৌফিক জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর গ্রেপ্তার কিশোরকে আদালতে হাজিরের প্রস্তুতি চলছে।
পুলিশের হিসেব বলছে, গত বছর পুরো বান্দরবান জেলায় ১১ শিশু ও দুজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। আরও দুঃখজনক ঘটনা ঘটেছে গত বছরের ৫ মে— জুমখেতে কাজ করতে গিয়ে চিংমা খিয়াং নামের এক নারী খুন হন। এই হত্যামামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, তদন্ত চলছে। তিনি বলেন, এলাকাটি খুবই দুর্গম, ঘটনাস্থলে সহজে যাওয়া যায় না, তাই সব ক্লু বের করা কঠিন। তবে পরিবার বা পাড়ার ভেতরে কিছু আছে কি না— সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

"
"