বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, May 27, 2026

নীলফামারীতে অন্নপূর্ণা মন্দিরের প্রাচীর ভাঙার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দিরের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ভূমি অফিসের কিছু লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বড়ভিটা ইউনিয়নে অবস্থিত শত বছরের পুরোনো এই মন্দিরকে ঘিরে প্রতিবছর বসে ঐতিহ্যবাহী মেলা, যা এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষঙ্গের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি মন্দির ও মেলা প্রাঙ্গণের নিরাপত্তায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয়দের দাবি, কোনো রকম পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই ভূমি অফিসের একটি দল এসে প্রাচীরের একাংশ ভেঙে দেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। এলাকাবাসী বলছেন, অন্নপূর্ণা মন্দির নিছক উপাসনালয় নয়, এটি এলাকার ইতিহাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক। এমন আকস্মিক পদক্ষেপে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে গভীর আঘাত লেগেছে।
স্থানীয় প্রবীণরা জানান, বহু যুগ ধরে এই মন্দিরকে কেন্দ্র করে সব ধর্মের মানুষের মধ্যে সদ্ভাব বজায় ছিল। অথচ কোনো আলোচনা বা নোটিশ ছাড়াই প্রাচীর ভাঙার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে ধর্মীয় স্থাপনার সুরক্ষায় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, অনেকেই এটিকে ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।

No comments:

Post a Comment

"
"