বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, January 13, 2021

দুস্থ অসহায় শীতার্তদের মাঝে মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে খানজাহান আলী থানায় শীতবস্ত্র বিতরণ



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে খানজাহান আলী থানার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে আজ বিকেল ৪টায় গিলাতলা দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, অলোক কুন্ডু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু। খানাজাহন আলী থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি কমলেশ মজুমদার, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমন্ডলী সদস্য উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, অলোক দে, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস, আনন্দ মজুমদার, মিণ্টু দত্ত, পলাশ মজুমদার, রামপ্রসাদ দাস, সুজয় দত্ত, গৌতম মজুমদার, মিলন পাল, সুমন পাল, শ্যামল মজুমদার, সুশান্ত চক্রবর্ত্তী, রবীন মজুমদার, বাদল বিশ্বাস, বিমল শীল, জিৎ দত্ত, অঞ্জন পাল প্রমুখ।



No comments:

Post a Comment

"
"