খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সদস্য, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার আমৃত্যু সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের সাবেক জন নন্দিত সফল কাউন্সিলর, স্বর্গীয় অমিয় সরকার গোরা'র পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৬ সালের ১০ই জানুয়ারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন।
অমিয় সরকার গোরা ছিলেন একজন বহু গুণের উৎস, ধর্ম বর্নের উর্ধ্বে তিনি ছিলেন সর্ব সাধারণের প্রিয় মানুষ, একজন মানবিক, অসাম্প্রদায়িক, ধর্মপ্রাণ বিশাল হৃদয়ের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি।
স্বর্গীয় অমিয় সরকার গোরা জীবন দশায় খুলনা শিশু ফাউন্ডেশনের আজীবন সদস্য, খুলনা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটির আজীবন সদস্য, টুটপাড়া গাছতলা মন্দিরের সভাপতি সহ আমৃত্যু অসংখ্য সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন সততা সফলতার সাথে। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং তিনি ছিলেন একজন দক্ষ সফল সংগঠক। স্বর্গীয় অমিয় সরকার গোরা ছিলেন এই দক্ষিণ অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের বটবৃক্ষ, অনেক রক্ত চক্ষু কে উপেক্ষা করে সাধারণ মানুষের দাবি আদায়ে রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীন ভাবে কাজ করেছেন স্বাধীনতা-বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষ করেন নি,আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন।
স্বর্গীয় অমিয় সরকার গোরা'র পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে তার আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি অনুসারে পারলৌকিক ক্রিয়া পালন, গীতা পাঠ, ব্রাহ্মণ ভোজন, এবং পথ শিশু ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরন করবে।

No comments:
Post a Comment