বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, February 18, 2021

সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের করোনা ভ্যাক্সিন গ্রহন।




সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক,  ও খুলনা জেলা জুয়েলারী মালিক সমিতি এর ক্রীড়া সম্পাদক, রাম চন্দ্র পোদ্দার, খুলনা সদর হাসপাতালের উপ-কেন্দ্র খুলনা শিশু হাসপাতালে  করোনা ভাইরাসের  টিকা গ্রহন করেছেন এবং সে বর্তমানে  সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই রাম চন্দ্র পোদ্দার সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন ।  

রাম চন্দ্র পোদ্দার জানিয়োছেন , করোনার টিকা গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি, তিনি  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন ।

করোনা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করছেন।

No comments:

Post a Comment

"
"