বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখা এর সাবেক নেতা, বাংলাদেশ যুবলীগ এর অনত্যম কর্মী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখা এর অন্যতম নেতা বিদ্যুৎ নন্দী আজ খুলনা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই বিদ্যুৎ নন্দী সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন।
বিদ্যুৎ নন্দী জানিয়েছেন টিকা গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি। বিদ্যুৎ নন্দী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
করোনা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করেছেন।

No comments:
Post a Comment