বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, February 19, 2021

ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক অনামিকা সাহা তিন্নি এর করোনা ভ্যাক্সিন গ্রহন।



 
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা সদর থানা শাখা এর সাধারন সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখা এর যুগ্ম আহবায়ক অনামিকা সাহা তিন্নি আজ খুলনা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই  অনামিকা সাহা তিন্নি সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন।

অনামিকা সাহা তিন্নি জানিয়েছেন টিকা গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি। অনামিকা সাহা তিন্নি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

করোনা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করেছেন।

No comments:

Post a Comment

"
"