বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এর সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা রাজনৈতিক ব্যক্তিত্ব, রোটারী ডিষ্ট্রিক ৩২৮১ এর ডেপুটি গর্ভনর, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর প্রধান সমন্বয়কারী ,খুলনা জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ গত ২৭.০৪.২০২১ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস টিকা এর ২য় ডোজ গ্রহন করেছেন এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন। এছাড়াও অক্সিজেন এর চরম সংকটময় সময়ও তিনি মানুষের বাড়ী বাড়ী গিয়েও অক্সিজেন এর সিলিন্ডার মানুষের দোড়গোড়ায় পৌছে দিয়ে অক্সিজেন সেবা প্রদান করেছেন এবং এই মহৎ কাজটি এখনও নিজস্ব চেষ্টায় সে চলমান রেখেছেন।
চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ জানিয়েছেন টিকা গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি। চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
করোনা টিকা এর ১ম ও ২য় ডোজ দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহবান করেছেন।

No comments:
Post a Comment