করোনা মহামারীতে খুলনার করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবাসহ পথ্য ও খাদ্যের চাহিদা মেটাতে "শেখ সোহেল অক্সিজেন ব্যাংক" সংগঠনটি নিরলসভাবে দিনরাত কাজ করে চলেছে। মানবতার নেতা,করোনা যোদ্ধা শেখ সোহেল এর নির্দেশনা,পরামর্শ ও সহযোগিতায় একদল স্বেচ্ছাসেবী নিয়ে সম্পুর্ন বিনামূল্যে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
করোনার প্রথম ঢেউয়ের সময় যখন খুলনায় সংক্রমণের হার বেড়েই চলছিল,
করোনা ভাইরাসের কারণে যখন অক্সিজেনের প্রচন্ড সংকট দেখা দেয়, হাসপাতাল গুলোতে ছিল না পর্যাপ্ত মজুদ, টাকার বিনিময়েও পাওয়া যাচ্ছিল না অক্সিজেন সেবা, ঠিক তখনি বিসিবি পরিচালক শেখ সোহেলের নির্দেশনায় চালু করা হয় ‘শেখ সোহেল অক্সিজেন ব্যাংক’ । গত ২০ জুলাই যুবনেতা ও জেলা পরিষদ এর সুযোগ্য প্যানেল চেয়ারম্যান চৌধুরি মোহাম্মদ রায়হান ফরিদ এর সমন্বয়ে শেখ সোহেলকে প্রধান পৃষ্ঠপোষক করে এ সংগঠনটির যাত্রা শুরু করে। মাত্র ৬ টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের রয়েছে ১২টি সিলিন্ডার ও পর্যাপ্ত অক্সিমিটার। সংগঠনটির মাঠ পর্যায়ে ৬ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। যারা অক্সিজেনের কল পেলেই ছুটে যান করোনা রোগীর বাড়ীতে। সেখানে শুধু তারা অক্সিজেন সেবা প্রদান করেনই না সেই সাথে ঐ লকডাউন বাড়ীটিতে করোনা আক্রান্ত রোগীর পরিবারকে ১৪ দিনের খাবার ও ঔষধ সরবরাহ করে থাকেন।
শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর হটলাইন নম্বর : ০১৭১১-৩৫১০৩১
০১৭১১-৩৯৮১৭৩
০১৭১১-৫৭৯৫৯১
সংগঠনটির সমন্বয়ক চৌধুরি মোহাম্মদ রায়হান ফরিদ বলেন, জাতির একটি ক্রান্তিলগ্নে মানবতার নেতা,আমাদের প্রধান পৃষ্ঠপোষক শেখ সোহেল ভাইয়ের নির্দেশনা ও পরামর্শে আমরা সংগঠনটির যাত্রা শুরু করি। আমরা শুধু করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবাই নয়, একইসাথে করোনা আক্রান্ত রোগী ও তার পরিবার এর জন্য সম্পুর্ন বিনামূল্যে ১৪ দিনের খাবার ও ঔষধ সরবরাহ করে থাকি।

No comments:
Post a Comment