বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, July 10, 2021

জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও তাঁর স্ত্রীর আরোগ্য কামনা করে মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি’র পরিচালক শেখ সোহেল এবং তাঁর স্ত্রী’র রোগমুক্তি, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আজ ১০ জুলাই ২০২১ শনিবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুরেশ চক্রবর্ত্তী। প্রার্থনা সভায় মহান সৃষ্টিকর্তার নিকট তিনি ও তাঁর পরিবার সুস্থ হয়ে খুলনার জন মানুষের মাঝে ফিরে এসে মানব কল্যাণমূলক কাজে ব্রতী হতে পারেন সেই কামনা করা হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুজিত মজুমদার, তীর্থালোক সংঘ, খুলনা’র সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, শিবনাথ ভক্ত, শঙ্কর কর্মকার, দিপক দত্ত, অঞ্জন দে, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমার মণ্ডল, দিলীপ সাহা, স্বপন সাহা, তপন সাহা, গোপাল ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক মণ্ডলী সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, রূপন দে, অশোক ঘোষ, প্রসিত সাহা, উজ্জ্বল রায়, সনৎ বকসি, দুলাল সরকার, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, পলাশ রায়, লিটন চক্রবর্ত্তী, ছাত্র ঐক্য পরিষদের খুলনা মহানগর আহবায়ক পাপ্পু সরকার, সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী। আরও উপস্থিত ছিলেন পার্থ প্রতীম দে, রাজকুমার শীল, সজল দাস, মিঠু দে, নীলকান্ত দাস, সত্যজিৎ রায় বাপ্পী, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, অন্তু দে, তাপস তালুকদার, অনুপ সরকার, শুভ দে, শোভন কর, গৌতম মজুমদার, মাধব কর্মকার, অরবিন্দ বিশ্বাস প্রমুখ। 


 

No comments:

Post a Comment

"
"