বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 9, 2021

মহানগর পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকে দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদ কর্তৃক ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান



ভয়াবহ করোনা মহামারীকালে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণার্থে দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দত্ত ৩টি অক্সিজেন সিলিন্ডার আজ বেলা ১২টায় খুলনা বাজার কালীমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংকে প্রদান করেন। মানবিকতার সাক্ষর রেখে অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক সভাপতি গোপী কিষন মুন্ধড়া, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, শিবনাথ ভক্ত, অভিজিৎ দাস লবি, শঙ্কর কর্মকার, দিপক দত্ত, শ্যাম ভক্ত, অঞ্জন দে, অলোক কুন্ডু, সুশান্ত ব্যানার্জী, উপাধ্যক্ষ দেবদাস মণ্ডল, সুজিত মজুমদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, রূপন দে, স্বপন চক্রবর্ত্তী, প্রসিত সাহা, উজ্জ্বল রায়, মুকেশ রাম, সনৎ বকসি, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, পার্থ প্রতীম দে, রাজকুমার শীল, সজল দাস, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, অন্তু দে প্রমুখ। মহামারী করোনা দুর্যোগে করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংক থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। 

করোনায় আক্রান্ত ব্যক্তি/পরিবার অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির জন্য মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ০১৭১১-৮১৪২১২, সাধারণ সম্পাদক ০১৭১১-২৭৫০৩০, হঠলাইন ০১৭১১-০৬০৯১৮ ও ০১৭১১-৫৭৯৫৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে কোনো সহৃদয় ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।  


 

No comments:

Post a Comment

"
"