বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 8, 2021

মহানগর পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকে করোনা আক্রান্তদের জন্য ২ জন মানবিক ব্যক্তির ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান



খুলনা মহানগরের ২ জন মানবিক ব্যক্তি যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী ও ব্যবসায়ী নেহেরু দাস ২টি এবং বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি, খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য শিবনাথ ভক্ত ১টি মোট, ৩টি অক্সিজেন সিলিন্ডার আজ দুপুর ২টায় খুলনা বাজার কালীমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংকে প্রদান করেন। ভয়াবহ করোনা মহামারীকালে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণার্থে এই অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লিখিত ২ জন মানবিক ব্যক্তি ও তাদের পরিবারবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, নেহেরু দাসের পক্ষে নন্দলাল বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, যুব ঐক্য পরিষদ. খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ কার্যনির্বাহী সদস্য বাবলু বিশ্বাস, তাপস সাহা, শিবু রায়, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, স্বপন সরকার, অলোক কুন্ডু, সুশান্ত ব্যানার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমণ্ডলী সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, উপাধ্যক্ষ দেবদাস মন্ডল, সুজিত মজুমদার, স্বপন চক্রবর্ত্তী, প্রসিত সাহা, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস, অমিত কুন্ডু, দ্বিপ্র দাস, অন্তু দে, বিশাল সাহা, হিমেল বসু প্রমুখ। মহামারী করোনা দুর্যোগে করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংক থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। 


করোনায় আক্রান্ত ব্যক্তি/পরিবার অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির জন্য মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ০১৭১১-৮১৪২১২, সাধারণ সম্পাদক ০১৭১১-২৭৫০৩০, হঠলাইন ০১৭১১-০৬০৯১৮ ও ০১৭১১-৫৭৯৫৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে কোনো সহৃদয় ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।  

No comments:

Post a Comment

"
"