ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ফুলতলা উপজেলার ধোপাখোলা নিবাসী মোঃ শাহীন মোল্লা ও তাঁর সহধর্মিনী নার্গিস সুলতানা ১টি, আমেরিকা প্রবাসী উৎপলা অধিকারী টুম্পার পক্ষে সন্তু দে ১টি এবং নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি ১টি মোট ৩টি অক্সিজেন সিলিন্ডার খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের অক্সিজেন ব্যাংকে আজ রবিবার বেলা ১২টায় খুলনা বাজার কালী মন্দির প্রাঙ্গণে প্রদান করেন। মানবিকতার সাক্ষর রেখে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় এ সকল ব্যক্তি ও তাঁদের পরিবারবর্গকে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, মোঃ শাহীন মোল্লার সহধর্মিনী নার্গিস সুলতানা, খুলনা মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সম্মানিত উপদেষ্টা স্বপন কুমার সাহা, খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ কার্যনির্বাহী সদস্য বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, উজ্জল গাঙ্গুলী, সঞ্জিত দাস, সুশান্ত ব্যানার্জী, রাজদ্বীপ ঘোষ, কার্ত্তিক সাহা, তীর্থালোক সংঘ, খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমÐলীর সদস্য উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, সনৎ বকসি, উজ্জল রায়, অলোক দে, বাবু শীল, রবিন দাস, সজল দাস, রাজকুমার শীল, রাজু সাহা রাজন, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, অন্তু দে প্রমুখ।
মহামারী করোনা দুর্যোগে করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংক থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। করোনায় আক্রান্ত ব্যক্তি/পরিবার অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির জন্য মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ০১৭১১-৮১৪২১২, সাধারণ সম্পাদক ০১৭১১-২৭৫০৩০, হঠলাইন ০১৭১১-০৬০৯১৮ ও ০১৭১১-৫৭৯৫৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে কোনো সহৃদয় ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ খাদ্য সহায়তা প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment