বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, August 2, 2021

মহানগর পূজা পরিষদের সদস্য অলোক কুণ্ডু তাঁর স্ত্রী-কন্যা ও খালিশপুর থানা সাধারণ সম্পাদক দীপক দত্তসহ নেতৃবৃন্দের আত্মীয়-স্বজনদের রোগমুক্তি কামনায় পূজা উদযাপন পরিষদের প্রার্থনা সভা




বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অন্যতম কার্যনির্বাহী সদস্য অলোক কুমার কুণ্ডু, তাঁর সহধর্মিনী সন্ধ্যা রানী কুণ্ডু, কন্যা অশ্মি কুণ্ডু ও খালিশপুর থানার সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত এবং খুলনা মহানগর ও মহানগর আওতাধীন ৮টি থানা পূজা উদযাপন পরিষদের যে সকল নেতাকর্মী ও তাঁদের আত্মীয়-স্বজন করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসারত আছেন তাঁদের সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আজ ০২ আগস্ট ২০২১ সোমবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। 

উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। 


উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, অভিজিৎ পাল ও প্রবীর বিশ্বাস, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদক মন্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, মহাদেব সাহা, তরুণ রায় শিবু, গৌরাঙ্গ সাহা, তাপস কুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমার মন্ডল, প্রসীত সাহা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখার সভাপতি ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুজিত কুমার মজুমদার, সাবেক সভাপতি উপাধ্যক্ষ দেবদাস মন্ডল দেবু, শ্রীগুরু সংঘ খুলনা শাখার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, তীর্থালোক সংঘ খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী ও তাঁর সহধর্মিনী লাকী চক্রবর্ত্তী, জগন্নাথ সেবাসংঘের প্রধান উপদেষ্টা ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য পঙ্কজ দত্ত, মহানগর পূজা পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, রূপন দে, উজ্জ্বল রায়, সনৎ বকসি, নিরঞ্জন কুমার মন্ডল, শঙ্কর প্রসাদ বালা, গৌতম মজুমদার, অলোক দে, বাবু শীল, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস, বিদ্যুৎ নন্দী, চ ল রায়, চন্দন দে, কৌশিক সরকার, নিলয় সাহা, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, টুকটুকি, সৈকত বর্মণ, মাধব কর্মকার, নীলকান্ত ঘোষ প্রমুখ। 

 

No comments:

Post a Comment

"
"