বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, August 16, 2021

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খুলনা মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা

 




জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট রবিবার বিকেল ৫টায় খুলনা আর্য্য সভা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। সংগঠনের কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। 

উক্ত প্রার্থনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী, সন্তান, আত্মীয়-স্বজনসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রে যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার সদগতি এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহেনাসহ পরিবারের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, উজ্জল গাঙ্গুলী, সঞ্জীব দাস, তরুণ রায় শিবু, গৌরাঙ্গ সাহা, তাপস কুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমার মণ্ডল, উপাধ্যক্ষ দেবদাস মণ্ডল দেবু, সত্যপ্রিয় সোম বলাই, পঙ্কজ দত্ত, সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, রূপন দে, উজ্জ্বল রায়, সুশীল দাস, মাণিক শীল, গৌতম মজুমদার, অলোক দে, বাবু শীল, বিশ্বজিৎ দে অপু, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস, অনিন্দ্য সাহা, বিদ্যুৎ নন্দী, চন্দন দে, মুকেশ রাম, নিলয় সাহা, মনতোষ তালুকদার, নীলকান্ত ঘোষ, ধনঞ্জয় সাহা বাপী প্রমুখ। 



No comments:

Post a Comment

"
"