বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 21, 2021

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শারদীয় দুর্গোৎসব ও খুলনা মহানগর পূজা পরিষদের পরিচিতি উপলক্ষে বিশেষ বর্ধিত সভা



পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শারদীয় দুর্গোৎসব-২০২১ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর কমিটির পরিচিতি উপলক্ষে এক বিশেষ বর্ধিত সভা গত ২০ আগস্ট ২০২১ শুক্রবার বেলা ১১টায় আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার। সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, নগর পূজা পরিষদের সহ-সভাপতি অরবিন্দ সাহা, ডাঃ এস কে বল্লভ, প্রকৌশলী পরিমল দাস, এ্যাড. অলোকানন্দা দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, সাবেক সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, ডাঃ উৎপল কুমার চন্দ, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, কার্যানির্বাহী সদস্য ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক উজ্জল গাঙ্গুলী, কার্যানির্বাহী সদস্য ও কেসিসি সংরক্ষিত কাউন্সিলর কণিকা সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সঞ্জীব দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিজন কুমার মন্ডল, মহানগর আওতাধীন ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রজত কান্তি দাস, বিকাশ কুমার সাহা, বিপ্লব মিত্র, দুলাল সরকার, ডাঃ শেখর চন্দ্র পাল, মনোজ কান্তি রায়, আশিষ কবিরাজ, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, সুভাষ দত্ত, পার্থ রায় মিঠু, রঞ্জন রায়। 

এছাড়া উপস্থিত ছিলেন এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, দিলীপ সাহা, স্বপন কুমার সাহা, মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, তরুণ রায় শিবু, শঙ্কর পোদ্দার, বিদ্যুৎ দাস, অলোক  কুন্ডু, সাংবাদিক অভিজিৎ পাল, ডাঃ দিলীপ  কুন্ডু, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, অনিমেষ নন্দী, উপাধ্যক্ষ দেবদাস মন্ডল, সুজিত কুমার মজুমদার, গৌতম  কুন্ডু, কমলেশ সাহা, অঞ্জন দে, শঙ্কর কর্মকার, বাসুদেব কর্মকার, ভোলানাথ দত্ত, সুকুমার সাহা, অভিজিৎ দাস লবি, অলোকা রানী দাস, উজ্জল ব্যানার্জী, পঙ্কজ দত্ত, সত্যপ্রিয় সোম বলাই, স্বপন চক্রবর্ত্তী, রাজদ্বীপ ঘোষ, ভবেশ সাহা, উজ্জল রায়, মাণিক শীল, সুশীল দাস, অলোক দে, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস প্রমুখ। 

এবার জন্মাষ্টমী উৎসব করোনা মহামারীর কারণে কেন্দ্রীয় নির্দেশনায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক ভক্তের উপস্থিতিতে মহানগর আওতাধীন সকল মন্দিরে পালন করার জন্য বলা হয়। মহানগর পরিচালিত জন্মাষ্টমী অনুষ্ঠান বেলা ১১টায় শ্রীশ্রীগীতাযজ্ঞ এবং প্রার্থনা, ১২-০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে করোনার কারণে অসহায় দরিদ্রদের মাঝে ৯ দিনব্যাপী খাদ্যদ্রব্য বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় সিদ্ধান্তমতে সকল মন্দিরে দুর্গা প্রতিমা নির্মাণের আহ্বান জানানো হয়।


 

No comments:

Post a Comment

"
"