বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, August 24, 2021

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর প্রয়াত প্রধান উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত, বীর উত্তম-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর পূজা পরিষদের প্রার্থনা সভা



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর প্রয়াত প্রধান উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত, বীর উত্তম-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার, বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। সংগঠনের কোষাধ্যক্ষ রতন কুমার নাথের পরিচালনায় প্রার্থনায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য শক্তিপদ দাশ শর্ম্মা। 

প্রার্থনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, নগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, প্রচার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, শিক্ষা ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ দেবদাস মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ দত্ত, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক কা ন বোস, সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, পূজা বিষয়ক সম্পাদক তরুণ রায় শিবু, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুজিত কুমার মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক ভবেশ সাহা, সহ-দপ্তর সম্পাদক বাবু শীল, সহ-গণসংযোগ সম্পাদক রবীন দাস, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সদর থানা পূজা উদযাপন পরিরষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, উজ্জল রায়, মাণিক শীল, সুশীল দাস, অলোক দে, অনিন্দ্য সাহা, রাজ কুমার শীল, পাপ্পু সরকার, সজল দাস, প্রণব চক্রবর্ত্তী, বিদ্যুৎ নন্দী, শংকর কুমার বালা, সন্ধ্যা বিশ্বাস, মুক্তা শীল, গৌরী সরকার, সি তা রায়, নিরুপমা গোলদার, কবিতা বৈরাগী, গৌতম মজুমদার, ধ্রব মন্ডল, বিধান রায়, রাজিব ঘোষ প্রমুখ। 


 

No comments:

Post a Comment

"
"