বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, August 24, 2021

তালতলা আর্য্য মন্দিরের অবকাঠামো নির্মান কাজের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল

 



নগরীর ২৩নং ওয়ার্ডে তালতলা আর্য্য মন্দির প্রাঙ্গণে ভিডিও কনফারেন্স মাধ্যমে মন্দির অবকাঠামো নির্মানের উদ্বোধন করা হয়। আজ ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার বেলা ১২ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ভিডিও কনফারেন্স মাধ্যমে তালতলা আর্য্য মন্দির অবকাঠামো নির্মান কাজের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। 

তালতলা আর্য্য মন্দির কমিটির সভাপতি অশোক কুমার দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন কর্মকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, ২৩নং ওয়ার্ড আ'লীগের সভাপতি চৌধুরী মিনহাজ-উজ-জামান সজল, সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটু, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক উজ্জ্বল গাঙ্গুলি, বিশিষ্ট সমাজ সেবক হীরক অধিকারী, মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত দে মিঠু, পূজা উদযাপন পরিষদ সদর থানা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা উজ্জ্বল ব্যানার্জী, সঞ্জয় কর্মকার তালতলা মন্দির কমিটির নেতা স্বপন দাস, ধীরেন সিংহ, পদ বিশ্বাস, পঙ্কজ সমাদ্দার, বরুন দাস, প্রবাস দাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, বিশ্বাস কিমন, অসিম সিল, শুভ মজুমদার,  প্রনব চক্রবর্তী, বাপ্পী রায়, বাপ্পা রায় প্রমুখ।

No comments:

Post a Comment

"
"