বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, September 1, 2021

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহানগর পূজা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন এমডি এ বাবুল রানা





পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২১ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৯ দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির ৩য় দিনে আজ ০১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও করোনায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তারকচাঁদ ঢালীর সভাপতিত্বে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রায় ৫২৪৭ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে রক্ষা করার জন্য। আমাদের দেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রকৃত অর্থে এদেশে আমরা প্রতিটি সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মের মাঙ্গলিক অনুষ্ঠান নিজেরা পালন করি এবং প্রত্যেকে আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেই। আমাদের দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীতে কিছুটা বাধাগ্রস্ত হলেও আমাদের দেশের মেগা প্রজেক্টগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে। 


মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে রক্ষার জন্য বিশ্বের অনেক উন্নত দেশের আগেই করোনা ভ্যাকসিন প্রদানে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং একই সাথে অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে তারজন্য তিনি সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। তিনি বিভিন্ন সংগঠনসহ দেশের বিত্তবানদের অসহায় দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করায় নগর পূজা পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হাসান হিটলু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবেদুল্লাহ, নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাসান ইখতেখার চালু, কেসিসি সংরক্ষিত কাউন্সিলর আমেনা ইসলাম বেবী, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রোজী ইসলাম নদী, নগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, নগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সমাজকল্যাণ সম্পাদক মহাদেব সাহা, গণসংযোগ সম্পাদক সাংবাদিক বিমল সাহা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক অভিজিৎ পাল, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুজিত কুমার মজুমদার, ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন মন্দির কমিটির সভাপতি নিকুঞ্জ বিহারী হালদার, সাধারণ সম্পাদক নিতাই সরদার, নগর পূজা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ভবেশ সাহা, সহ-গণসংযোগ সম্পাদক রবীন দাস, নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য শঙ্কর পোদ্দার, সুশান্ত ব্যানার্জী, সুকুমার সাহা, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, দিলীপ কুমার পাল, অলোক দে, শক্তিপদ দাশ শর্ম্মা, সুশীল দাস, রাজকুমার শীল প্রমুখ।  


আগামী ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় জন্মাষ্টমী উপলক্ষে দৌলতপুরস্থ পাবলা বণিকপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গণে নগর পূজা পরিষদের উদ্যোগে দৌলতপুর থানায় বসবাসরত তালিকাভুক্ত অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। 


 

No comments:

Post a Comment

"
"