পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২১ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৯ দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির ৪র্থ দিনে আজ ০৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর থানাধীন পাবলা বণিকপাড়া গাছতলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও করোনায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সভাপতিত্বে খাদ্য দ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রায় ৫২৪৭ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন অসুর শক্তিকে দমন করার করার জন্য। আমাদের দেশেও অসুর শক্তিরূপী ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি কালিমালিপ্তের প্রয়াস চালাচ্ছে। স্বাধীনতার সপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ঐ অশুভ শক্তির মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমাদের দেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে। এদেশে আমরা প্রতিটি সম্প্রদায়ের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি এবং প্রত্যেকে আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেই। করোনা মহামারীতে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও আমাদের দেশের মেগা প্রজেক্টগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে রক্ষার জন্য বিশ্বের অনেক উন্নত দেশের আগেই করোনা ভ্যাকসিন প্রদানে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং একই সাথে অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে তারজন্য তিনি সার্বক্ষণিক খাদ্যের ব্যবস্থা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সংগঠনসহ দেশের বিত্তবানদের অসহায় দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধান অতিথি খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করায় নগর পূজা পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজিএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কেসিসি ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ উৎপল কুমার চন্দ, বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, নগর মহিলা সম্পাদিকা মিতা বাগচি, নগর পূজা পরিষদের সম্পাদকম্নডলীর সদস্য বাবলু বিশ্বাস, তাপস কুমার সাহা, শঙ্কর পোদ্দার, রথীন্দ্র নাথ সরকার বাপ্পী, অলোক কুন্ডু, সুশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যানার্জী, সুজিত কুমার মজুমদার, পঙ্কজ দত্ত, ভবেশ সাহা, বাবু শীল, রবীন দাস, অলোক দে, শক্তিপদ দাস শর্ম্মা, অমর কুন্ডু, সমীর সাহা, কালীপদ দাস, রাধেশ্যাম দেবনাথ, অশোক কর, উৎপল দত্ত, চৈতন্য কুন্ডু, অজয় কুমার দে, অধ্যাপক উজ্জল সাহা, বিকাশ কর, শঙ্কর দত্ত, অশোক কুমার দাস, অভিজিৎ কর, রাজকুমার শীল, সঞ্জয় দে, শিশির সাহা, সুভাষ বৈদ্য প্রমুখ। আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণের শুরুতে পবিত্র গীতা পাঠ, দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

No comments:
Post a Comment