বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, September 10, 2021

লক্ষ্মীপুর জেলা মহিলা ঐক্য পরিষদ গঠনকল্পে আলোচনা সভা

 



লক্ষ্মীপুর জেলা মহিলা ঐক্য পরিষদ গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর ফুড গার্ডেন চাইনিজে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি মধুমিতা বড়ুয়া।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. রতন লাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক স্বপন দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি গীতা বিশ্বাস, ইতি সরকার লাকি, সাংগঠনিক সম্পাদক শ্যামলা শর্মা, সদস্য নীতু চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক এড. শিল্পী রানী পাল।


এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য এড. জহর লাল ভৌমিক, এড. শৈবাল সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শংকর মজুমদার, সাধারন সম্পাদক স্বপন চন্দ্র নাথ, আইনজীবী ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. প্রিয় লাল নাথ, যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি শিমুল সাহা, সাধারন সম্পাদক এড. প্রহলাদ সাহা রবি,  ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক শশাংক মজুমদার প্রমুখ।

No comments:

Post a Comment

"
"