বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, September 19, 2021

জন্মাষ্টমী উপলক্ষে মহানগর পূজা পরিষদের উদ্যোগে খালিশপুর থানায় দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন এমডি এ বাবুল রানা



পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২১ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় খালিশপুর থানাধীন গীতাশ্রয়ী সেবা সংঘ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও করোনায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাসের সভাপতিত্বে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশে বর্তমানে একটি ষড়যন্ত্রচক্র বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ করার চেষ্টায় লিপ্ত।


 তাদের প্রতিহত করার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে হবে। এই উন্নয়নের যাত্রাকে আরও গতিশীল করার জন্য আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করে এই সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে রক্ষার জন্য বিশ্বের অনেক উন্নত দেশের আগেই করোনা ভ্যাকসিন প্রদানে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং একই সাথে অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে তারজন্য তিনি সার্বক্ষণিক খাদ্যের ব্যবস্থা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সংগঠনসহ দেশের বিত্তবানদের অসহায় দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই সাথে মহানগর পূজা উদযাপন পরিষদ-এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।


সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তারকচাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, খালিশপুর থানা পূজা পরিষদের সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মোঃ আসলাম আলী, গীতাশ্রয়ী সেবা সংঘের সভাপতি সত্যরঞ্জন পোদ্দার, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার হালদার, খুলনা সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মহানগর পূজা পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য  উজ্জল ব্যানার্জী, গৌরাঙ্গ সাহা, শঙ্কর পোদ্দার, অলোক কুন্ডু, সুজিত কুমার মজুমদার, পঙ্কজ দত্ত, নিখিল সাহা, অধ্যাপক প্রতাপ কুন্ডু, সুশান্ত ব্যানার্জী, প্রতিভা মিস্ত্রী, রবীন দাস, অলোক দে, রাজকুমার শীল, অভিজিৎ দে, যুব ঐক্য পরিষদ খালিশপুর থানা সভাপতি বিপ্লব ধর তত্তী, সাধারণ সম্পাদক অমিত সরকার, আকাশ দাস, অনিক মন্ডল, আনন্দ পাল, শাওন ধর, মিনতি রানী শীল, অলোক বৈরাগী, চিন্ময় দাস প্রমুখ। আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণের শুরুতে পবিত্র গীতা পাঠ, দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।    

 

No comments:

Post a Comment

"
"