বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, September 21, 2021

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার ১৩২টি দুর্গাপূজা মন্ডপের তালিকা খুলনা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর

 



আসন্ন শারদীয়া দুর্গোৎসব-২০২১ উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার সার্বজনীনভাবে ১২৯টি এবং পারিবারিকভাবে ৩টি সর্বমোট ১৩২টি দুর্গাপূজা মন্ডপের তালিকা আজ ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসক খুলনা মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে প্রদান করেন। এ সময়ে মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে মহানগরের আওতাধীন বিভিন্ন মঠ-মন্দির, শ্মশানঘাট, দেবোত্তর ও অর্পিত সম্পত্তিসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মহোদয় নেতৃবৃন্দকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে উল্লিখিত বিষয়গুলো সুষ্ঠু সমাধানের আশ্বাস প্রদান করেন। 


এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সহ-কোষাধ্যক্ষ প্রসীত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, নগর পূজা পরিষদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য সুশান্ত ব্যানার্জী, সহ-গণসংযোগ সম্পাদক রবীন দাস, নিলয় সাহা প্রমুখ।


No comments:

Post a Comment

"
"