বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, September 22, 2021

কেএমপি পুলিশ কমিশনারের নিকট আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার দুর্গাপূজা মন্ডপের তালিকা প্রদান



কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা’র নিকট আজ ২২ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় কেএমপি সদর দপ্তর কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয়া দুর্গোৎসব-২০২১ উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার সার্বজনীনভাবে ১২৯টি এবং পারিবারিকভাবে ৩টি সর্বমোট ১৩২টি দুর্গাপূজা মন্ডপের তালিকা প্রদান করেন। এ সময়ে মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ কেএমপি পুলিশ কমিশনার মহোদয়কে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান ও মহানগরের আওতাধীন মঠ-মন্দির, শ্মশানঘাট ও দেবোত্তর সম্পত্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানে কেএমপি পুলিশ কমিশনার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য তাঁর সহযোগিতা কামনা করা হয়। তাছাড়া ২০২০ সালের মহামারী করোনা শুরু থেকে অদ্যাবধি আইন-শৃঙ্খলা বাহিনীর নানাবিধ মানবিক কর্মকান্ডের প্রশংসা করে নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 


প্রত্যুত্তরে কেএমপি পুলিশ কমিশনার মহোদয় পূজা পরিষদ নেতৃবৃন্দকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে উপরোল্লিখিত বিষয়গুলো সম্পর্কে তাঁর সাধ্যানুযায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। একই সাথে মহামারী করোনাকালীন দুর্যোগে করোনায় শ্বাসকষ্ট রোগীদের জন্য মহানগর পূজা পরিষদ পরিচালিত অক্সিজেন ব্যাংক, ফ্রি টিকা রেজিস্ট্রেশন কর্মসূচি ও দুঃস্থ অসহায়দের মাঝে অব্যাহতভাবে খাদ্যসামগ্রী প্রদানে মানবিকতার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সহ-সভাপতি উজ্জ্বল রায়, নগর পূজা পরিষদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য সুশান্ত ব্যানার্জী, সহ-গণসংযোগ সম্পাদক রবীন দাস, নিলয় সাহা প্রমুখ।


 

No comments:

Post a Comment

"
"