খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও খানজাহান আলী ও দৌলতপুর থানার আওতাধীন ২৯টি দুর্গাপূজা মন্ডপে পাবলা বণিকপাড়া গাছতলা সার্বজনীন পূজা মন্দিরে দৌলতপুর থানা পূজা পরিষদের সভাপতি তিলক গোস্বামীর সভাপতিত্বে এবং খালিশপুর ও সোনাডাঙ্গা থানার আওতাধীন ২১টি দুর্গাপূজা মন্ডপে ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে খালিশপুর থানা পূজা পরিষদের সভাপতি রজত কান্তি দাসের সভাপতিত্বে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আর্থিক অনুদান প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, শারদীয়া দুর্গোৎসব বাঙালির একটি সর্বধর্মের সমন্বয়ের উৎসব। এখানে সনাতন ধর্মালম্বীরা মাঙ্গলিক অনুষ্ঠান পালন করে কিন্তু উৎসবের সাথে জাতিধর্ম-বর্ণের সকল সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত থাকে। বিশ্বে এ কারণেই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো প্রকার অপশক্তি যাতে এ সম্প্রীতি নষ্ট করতে না পারে তারজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। খুলনা সিটি কর্পোরেশন ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শারদীয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সর্বদা আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে এ অনুদান প্রদান করে আমরা এই উৎসবের সাথে সম্পৃক্ত হলাম এবং সবাইকে সতর্কতা বজায় রেখে সরকার ঘোষিত করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের আহবান জানান। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় পাবলা বণিকপাড়া গাছতলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজিএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান খাজা, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ রাজ্জাক আলী, সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, সাধারণ সম্পাদক শেখ হারুনর রশীদ, খানজাহান আলী থানা পূজা পরিষদের সভাপতি দুলাল সরকার, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কেসিসি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, সংরক্ষিত কাউন্সিলর আমিনা হালিম বেবী, পারভীন আক্তার, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদুল্লাহ, সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখা, খুলনা মহানগর যুব লীগের সম্মানিত সদস্য রোজী ইসলাম নদী, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সাধারণ সম্পাদক দিপক দত্ত, প্রকৌশলী পরিমল দাস, মহাদেব সাহা, সুকুমার সাহা, শক্তিপদ দাস শর্মা, নিকুঞ্জ বিহারী হালদার, নিতাই সরদার, উৎপল দত্ত, অভিজিৎ কর, বিকাশ কর, তপন কুমার দাস, পরিতোষ ভট্টাচার্য, রাধেশ্যাম দেবনাথ, অজয় কর প্রমুখ।
No comments:
Post a Comment