বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, October 9, 2021

শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে কেসিসি মেয়র কর্তৃক খুলনা সদর থানাধীন দুর্গাপূজা মণ্ডপসমূহে আর্থিক অনুদান প্রদান

 




প্রতি বছরের ন্যায় এবারও খুলনা সদর থানাধীন ২৪টি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে আজ ০৯ অক্টোবর, ২০২১ তারিখ শনিবার দুপুর ১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আর্থিক অনুদান প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল সম্প্রাদায়ের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করে থাকে। তেমনিই শারদীয়া দুর্গোৎসব বাঙালির একটি সর্বধর্মের সমন্বয়ের উৎসব। এখানে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে জাতিধর্ম-বর্ণের সকল সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত হয়ে থাকে। তাই শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে আমাদের এ সম্প্রীতি নষ্ট করতে না পারে তারজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

তিনি বলেন, এই উৎসবকে আরও প্রাণবন্ত করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে এ অনুদান প্রদান করা হচ্ছে। সাথে সাথে তিনি সরকার ঘোষিত করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের আহবান জানান। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর মাজেদা খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দিরের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দিরের কার্যকরী কমিটির সভাপতি ও নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য শ্যামা প্রসাদ কর্মকার, নগর পূজা পরিষদের সিনিয়র সদস্য এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ দত্ত, পূজা বিষয় সম্পাদক তরুণ কুমার রায় শিবু, খুলনা সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, নগর পূজা পরিষদের সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, সহ-গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক সুজিত কুমার মজুমদার, জেলা পূজা পরিষদের সহ-কোষাধ্যক্ষ অমর দাস, নগর পূজা পরিষদের সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক রবীন দাস, অলোক দে প্রমুখ।

No comments:

Post a Comment

"
"