বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে শ্রীশ্রীশ্যামাপূজা উপলক্ষে মহানগর আওতাধীন থানা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মহানগর পূজা পরিষদের এক মতবিনিময় সভা আজ ২৪ অক্টোবর ২০২১ রবিবার বিকেল ৪টায় নগরীর হেলাতলাস্থ এম্বাসেডর হোটেল মিলনায়তনে সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় শারদীয় দুর্গাপূজার অষ্টমী দিন থেকে অব্যাহতভাবে সাম্প্রদায়িক সংহিংসতায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, পুরোহিত ও ভক্তদের হত্যা, নারী ও শিশু ধর্ষণসহ হত্যার মত নারকীয় তান্ডব ও বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা হেতু কেন্দ্রীয় কমিটি শ্রীশ্রীশ্যামাপূজা উপলক্ষে ৪ দফা কর্মসূচি গ্রহণ করেছে, যা প্রতিপালনের উদ্দেশ্যে মহানগর পূজা পরিষদের আজ এই মতবিনিময় সভা। সভায় কেন্দ্রীয় নির্দেশনা যথাক্রমে:-
(ক) এবারের শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছানুযায়ী প্রতিমা বা ঘটে করা হবে, একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করে পরের দিন শোভাযাত্রা ছাড়াই বিসর্জন দেয়া
(খ) এবারের শ্যামাপূজায় দীপাবলীর উৎসব বর্জন করতে হবে অর্থাৎ প্যান্ডেল, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম পরিহার করে শুধুমাত্র ঢাক ও কাসর বাজিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করা
(গ) সন্ধ্যা ৬:০০টা থেকে ৬:১৫টা অর্থাৎ ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে মন্দির কমিটি, দর্শনার্থী ও ভক্তরা স্ব-স্ব মন্দিরে নিরবতা পালন করা
(ঘ) মন্দির মণ্ডপের দ্বারে কালো কাপড়ে সহিংসতা বিরোধী স্লোগান, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রড়াও 'দাঁড়াও’ লিখে ব্যানেরে স্ব-স্ব মন্দিরের নাম লিখে টানিয়ে দেয়া।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির এই নির্দেশনা বাস্তবায়নে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অরবিন্দ সাহা, এ্যাড. অলোকানন্দা দাস, সমরেশ সাহা, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, মহানগর পূজা পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য মহাদেব সাহা, গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, শঙ্কর পোদ্দার, শিবনাথ ভক্ত, তরুণ কুমার রায় শিবু, উজ্জল ব্যানার্জী, সাংবাদিক বিমল সাহা, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুজিত কুমার মজুমদার, সুশান্ত ব্যানার্জী, শ্যাম ভক্ত, খুলনা সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা পূজা পরিষদের সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, দৌলতপুর থানা সহ-সভাপতি অমর কৃষ্ণ কুন্ডু, রবিন দাস, ভবেশ সাহা, মিঠু দে, উজ্জল রায়, সঞ্জয় কর্মকার, অলোক দে, দেবীপ্রসাদ ঘোষ, পাপ্পু সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শুভাগত দত্ত শুভ, রঞ্জন দে, পল্লব দাস, সুব্রত শেঠ, সাগর সাহা, বিদ্যুৎ নন্দী, মিলন সাহা কুটি, অভিজিৎ দে শুভ, দেবাশিস রায়, সোহাগ সাহা, উৎপল চক্রবর্ত্তী, সৌরভ বসু, বাপ্পী সাহা, অর্ণব বকসী, পোহিল কুমার ঘোষ, অনুপম মন্ডল, শিলুজিৎ সাহা, রাজু সাহা, চিত্তরঞ্জন শিকদার, প্রদীপ মন্ডল, প্রবাল ঘোষ, বিপুল দাস, অলীপ ঘোষ, রিনা মুখার্জী, সঞ্জীব কুমার মন্ডল, পিযূষ বিহারী হালদার প্রমুখ।
No comments:
Post a Comment