বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, October 9, 2021

খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাধীন দুর্গাপূজা মন্ডপসমূহে আর্থিক অনুদান প্রদান


খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলের ব্যক্তিগত তহবিল থেকে শারদীয়া দুর্গোৎসব-২০২১ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাধীন ৩৫টি সার্বজনীন দুর্গাপূজা মÐপে শ্রীশ্রী কালীবাড়ী কয়লাঘাটা মন্দির প্রাঙ্গণে আজ ০৯ অক্টোবর, ২০২১ তারিখ শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্য খুলনা-২  সেখ সালাহ উদ্দিন জুয়েলের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আর্থিক অনুদান প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি বলেন, মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল শারদীয়া দুর্গোৎসবে সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের আহবান  জানিয়েছেন। তিনি তাঁর সংসদীয় আসনের প্রতিটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করে আপনাদের এই উৎসবের সাথে সম্পৃক্ততা ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, শারদীয়া দুর্গোৎসব বাঙালির একটি সর্বধর্মের সমন্বয়ের উৎসব। এখানে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে জাতিধর্ম-বর্ণের সকল সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত হয়ে থাকে। তাই শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে আমাদের এ সম্প্রীতি নষ্ট করতে না পারে তারজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কেসিসি ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম বাবলু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন নগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, ডাঃ উৎপল কুমার চন্দ, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, খুলনা সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, নগর পূজা পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, তাপস কুমার সাহা, মহাদেব সাহা, তরুণ কুমার রায় শিবু, গৌরাঙ্গ সাহা, শঙ্কর পোদ্দার, উজ্জল ব্যানার্জী, পঙ্কজ দত্ত, অনিমেষ নন্দী, প্রসীত সাহা, কা ন বোস, সুরেশ চক্রবর্ত্তী, অভিজিৎ দাস লবি, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, শ্যাম ভক্ত, রবীন দাস, অলোক দে, উজ্জল রায়, সজল দাস, প্রদীপ সেন, মিঠু দে, বাদল সাহা, নিকুঞ্জ বিহারী হালদার প্রমুখ।  


 

No comments:

Post a Comment

"
"