বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন সময় এবং শারদীয়া দুর্গাপূজার প্রাক্কাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মন্দির, বাড়িঘরে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আজ ১৬ অক্টোবর ২০২১ শনিবার খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শারদীয়া দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার একটি মন্দিরে ধর্ম অবমাননার ধুয়া তুলে মৌলবাদীগোষ্ঠী যে সহিংস ঘটনার সৃষ্টি করেছে সেই কুচক্রীকে গ্রেফতারের পরেও কিছু মৌলবাদী অপশক্তি চাঁদপুর, হাজীগঞ্জ, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা, বরগুনা, খুলনার কয়রা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে বিভিন্ন মন্দিরের পুরোহিত ও ভক্তদের হত্যা, নারী ও শিশুদের ধর্ষণসহ হত্যার বিচার চেয়ে সরকারের নিকট এ সমস্ত সহিংতা বন্ধ ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবী জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
তাছাড়া দুর্গাপূজার নবমীর দিনে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রবেশদ্বারে ১৮টি তাজা বোমা কার্টুনের ভিতরে রেখে যাওয়া ষড়যন্ত্র ও অপশক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়। মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ, নগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তারকচাঁদ ঢালী, জেলা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, নগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানা সভাপতি তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিমাংশু চক্রবর্ত্তী, বিমান সাহা, নগর কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, জেলা পূজা পরিষদের মহিলা সম্পাদিকা শোভারানী হালদার, নগর পূজা পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, শিবনাথ ভক্ত, তাপস সাহা, শংকর পোদ্দার, তরুণ রায় শিবু, বাসুদেব কর্মকার, মহাদেব সাহা, উজ্জল ব্যানার্জী, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, পঙ্কজ দত্ত, প্রসীত সাহা, প্রদীপ সাহা মদন, সাধন ঘোষ, ভোলানাথ দত্ত, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্ত্তী, অধ্যাপক সঞ্জয় সরকার, সুকুমার সাহা, সুশীল দাস, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, নগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, নগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক পাপ্পু সরকার, সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবেশ সাহা, বাবু শীল, উজ্জল রায়, মাণিক শীল, রবীন দাস, অলোকে দে, অশোক ঘোষ, দুলাল সরকার, লিটন রায়, বিদ্যুৎ নন্দী, কুমার লাল, মিলন সাহা কুটি, বাবু দাস, সঞ্জয় বৈরাগী, নিতাই সরদার, রাজকুমার শীল, কৃষ্ণ দাস, ইন্দ্রজিৎ রায়, সজল দাস, পলাশ রায়, উজ্জল দাস, সুমন দাস, মিঠুন বিশ্বাস, গোবিন্দ মল্লিক, মহেশ চক্রবর্ত্তী, অনুপ সরকার, পলাশ শীল, তাপস তালুকদার, সুশান্ত বিশ্বাস, বিজয় কৃষ্ণ দাস, দেবাশিস রায়, অমিত সরকার, রনি সরকার, চন্দন দে, বিপ্রজিৎ সাহা, চ ল রায়, অমিত দে, দ্বিপ্র দাস, সৌরভ দত্ত, রাজু সাহা, মিঠুন সাহা প্রমুখ।


No comments:
Post a Comment