বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, October 18, 2021

ইস্কন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা শাখার উদ্যোগে নোয়াখালী ইসকন মন্দিরসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মন্দির ও বাড়িঘরে অগ্নি সংযোগ-ভাংচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

 

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ (ইস্কন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইস্কন খুলনা শাখার উদ্যোগে নোয়াখালীর ইস্কন মন্দিরসহ সারাদেশে বিভিন্ন সময় এবং শারদীয়া দুর্গাপূজার প্রাক্কাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মন্দির, বাড়িঘরে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আজ ১৮ অক্টোবর ২০২১ সোমবার খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ইস্কন, রাধামাধব মন্দির খুলনা অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা শারদীয়া দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার একটি মন্দিরে ধর্ম অবমাননার ধুয়া তুলে মৌলবাদীগোষ্ঠী যে সহিংস ঘটনার সৃষ্টি করেছে সেই কথিত কুচক্রীকে গ্রেফতারের পরেও নোয়াখালী ইস্কন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটসহ মন্দিরে অবস্থানরত প্রভুদের উপর অমানুসিক নির্যাতন করা হয়, যার ফলে এক প্রভু মৃত্যুবরণ করেন। শুধু তাই নয় নোয়াখালী রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, চাঁদপুর, হাজীগঞ্জ, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা, বরগুনা, খুলনার কয়রা এবং ঢাকাসহ সর্বশেষ রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে ৬৫টি বাড়িঘর ও মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়। এছাড়া ২০টি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। তাছাড়া দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে বিভিন্ন মন্দিরের পুরোহিত ও ভক্তদের হত্যা, নারী ও শিশুদের ধর্ষণসহ হত্যার বিচার চেয়ে সরকারের নিকট এ সমস্ত সহিংতা বন্ধ ও দোষীদের দ্রæত গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবী জানান। মানববন্ধনে মন্দিরের অসংখ্য ব্রহ্মচারী, সেবায়েত, মা-বোনসহ অসংখ্য ভক্তগণ দ্রুত এসব অপরাধীদের বিচার চেয়ে আর্তনাদ করতে থাকেন। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইস্কন খুলনা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ড. তপচৈতন্য দাস ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা অরবিন্দ সাহা, নগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানা সভাপতি তিলক কুমার গোস্বামী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, ইস্কন খুলনা শাখার সাধারণ সম্পাদক ঈশগৌরাঙ্গ চাঁদ ব্রহ্মচারী, রাধামাধব মন্দির খুলনার প্রধান পুজারী জয়পুরুত্তম জগন্নাথ দাস ব্রহ্মচারী, শান্ত বৈকুণ্ঠ দাস, বৈষ্ণব বলরাম দাস, ভক্তি বেদান্ত গীতা একাডেমি, খুলনার পরিচালক কা ন গোবিন্দ দাস ব্রহ্মচারী, পরিচালক আইওয়াইএফ শ্রীশ্রীরাধামাধব মন্দির খুলনা তিতিক্ষু গৌর দাস ব্রহ্মচারী, মুকুন্দ মুরারী দাস ব্রহ্মচারী, নগর পূজা পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, শিবনাথ ভক্ত, তাপস সাহা, শংকর পোদ্দার, তরুণ রায় শিবু, বাসুদেব কর্মকার, মহাদেব সাহা, উজ্জল ব্যানার্জী, পঙ্কজ দত্ত, প্রসীত সাহা, প্রদীপ সাহা মদন, অনিমেষ নন্দী, সাধন ঘোষ, ভোলানাথ দত্ত, সুকুমার সাহা, সুশীল দাস, নীলকান্ত দত্ত,  বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদ, খুলনার সভাপতি সুজিত কুমার মজুমদার, তীর্থালোক সংঘ খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, নগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক পাপ্পু সরকার, সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, ইস্কন খুলনা শাখার পুজারী সুখী গোপাল দাস ব্রহ্মচারী, সূর্যকান্ত গৌর দাস ব্রহ্মচারী, মহানাম কীর্ত্তন দাস ব্রহ্মচারী, ভবেশ সাহা, বাবু শীল, উজ্জল রায়, রবীন দাস, অলোকে দে, অসীত চক্রবর্ত্তী, বিজন দত্ত, সুবাহু মধুসূদন দাস, দিনেশ দাস, তপ্তকা ন দাস, চিন্ময় দাস, বিপ্রজিৎ দাস, সব্যসাচী দাস প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। 


 

No comments:

Post a Comment

"
"