বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, December 12, 2021

বগুড়া জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের নয়া কমিটির অভিষেক



বাংলাদেশ হিন্দু, বৌদ্ধখ্রিষ্টান যুব ঐক্য পরিষদ বগুড়া জেলার তিন বছর মেয়াদী নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার সকালে তন্ময় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এনিস বাড়ই। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুয়েনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। বিশেষ অতিথি ছিলেন পরিষদের বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, পরিষদের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি সনি কর্মকার।  পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কবিরাজ।  সভায় বক্তারা সংখ্যালুঘু আইন প্রণয়ন, সংখ্যালুঘু মন্ত্রণালয় গঠন, ভূমি আইন কমিশন গঠনসহ ধর্মীয় জাতিগত সংখ্যালুঘু সম্প্রদায়ের দাবি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাই।


 

No comments:

Post a Comment

"
"