বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, December 17, 2021

পূজা পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে যোগদান ও শীতবস্ত্র বিতরণ সম্পর্কিত বিশেষ বর্ধিত সভা

 



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর শ্রীশ্রী ঢাকেশ্বরী  জাতীয় মন্দির মেলাঙ্গণে যোগদান ও শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে আজ ১৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির মিলনায়তনে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা এবং পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, যুগ্ম সম্পাদক ডাঃ উৎপল কুমার চন্দ, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সম্পাদকমন্ডলীর  সদস্য শংকর কর্মকার, গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, উজ্জল ব্যানার্জী, প্রসীত কুমার সাহা, শিবনাথ ভক্ত, বিদ্যুৎ দাস, বিজন কৃষ্ণ মন্ডল, শঙ্কর পোদ্দার, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সঞ্জিত দাস, তরুন রায় শিবু, অনিমেষ কান্তি নন্দী, তাপস সাহা, তপন সাহা, কমলেশ সাহা, অধ্যক্ষ নৃপেন্দ্রনাথ বৈরাগী, পঙ্কজ কুমার দত্ত, ভোলনাথ দত্ত, অলোক কুমার কুন্ডু, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, মহানগর নির্বাহী কমিটির শরৎ কুমার মুন্ধড়া, শক্তিপদ দাস শর্মা, বাবু শীল, রবীন দাস, অলোক কুমার দে, সুশীল দাস, দিলীপ কুমার পাল, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, অভিজিৎ কর, উজ্জল রায়, মানিক শীল, স্বপন চক্রবর্ত্তী, পাপ্পু সরকার, মুকেশ লাল রাম, রাজকুমার শীল, গোবিন্দ শর্মা, সজল কুমার দাস প্রমুখ। সভায় মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। 





No comments:

Post a Comment

"
"