বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, January 21, 2022

মহানগর পূজা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কেসিসি মেয়র মহোদয়

 




বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ ২১ জানুয়ারি শুক্রবার বেলা ৪টায় খুলনা সদর থানায় দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এবং খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সাবেক মহানগর পূজা কমিটির সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, শ্রীশ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী রঞ্জন কুমার সাহা বাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, সমরেশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, মহানগর পূজা পরিষদ সম্পাদকমÐলীর সদস্য এড. বীরেন্দ্রনাথ সাহা, স্বপন কুমার সাহা, বাবলু বিশ্বাস, শিবনাথ ভক্ত, গৌরাঙ্গ সাহা, তরুণ রায় শিবু, সঞ্জীব দাস, উজ্জ্বল ব্যানার্জী, পঙ্কজ কুমার দত্ত, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, অঞ্জন কুমার দে, শঙ্কর পোদ্দার, প্রদীপ কুমার সাহা মদন, বাবলা সাহা, অনিমেষ নন্দী, সুশান্ত ব্যানার্জী, প্রসীত কুমার সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, রথীন্দ্রনাথ সরকার বাপ্পী, কা ন বোস, এড. পঙ্কজ সাহা, অমর কুমার দাস, ভবেশ সাহা, এড. উল্লাস কর বৈরাগী, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, অসীত বিশ্বাস, বিশ্বজিৎ সাহা, অলোক দে, স্বপন চক্রবর্ত্তী, রবীন দাস, সুশীল দাস, বাবু শীল, প্রদীপ সেন, মলয় সাহা। আরও উপস্থিত ছিলেন মানিক শীল, অনিন্দ্য সাহা, পাপ্পু সরকার, রাজকুমার শীল, বিদ্যুৎ নন্দী, সজল কুমার দাস, নারায়ণ দাস, শুভ দে, চন্দন দে, রিপন সরকার, সেতু সাহা, মিঠুন সাহা প্রমুখ।  

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রয়াত রণজিৎ সাহা ও নগর সহ-সভাপতি মাধব চন্দ্র রায়ের আত্মার সদ্গতি এবং মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহার স্ত্রী উমা রানী সাহা, কার্যানির্বাহী সদস্য ও টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিখিল কুমার বিশ্বাস, উপদেষ্টা দিলীপ কুমার সাহাসহ অন্যান্য অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। 
মহানগরের আরও ৭টি থানায় শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।


No comments:

Post a Comment

"
"