বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, January 23, 2022

নগর পূজা পরিষদের মানবিক কাজের ভুয়সী প্রশংসা করেন মহানগর পূজা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে কেসিসি মেয়র


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ ২৩ জানুয়ারি রবিবার বেলা ৪টায় সোনাডাঙ্গা থানার অন্তর্গত ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন মন্দির (পূজাখোলা) প্রাঙ্গণে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সহ-সভাপতি তারকচাঁদ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারী করোনার কারণে কর্মহীন মানুষ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় তারজন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা, গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা সহায়তা প্রদান, শিশুখাদ্য বিতরণ, দুঃস্থ অসহায় মানুষদের আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা, প্রত্যেক নাগরিককে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য ভ্যাকসিন প্রদান-সহ নানামুখী কাজের মাধ্যমে এদেশের মানুষকে সহায়তা প্রদান করে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু সরকার নয়, দেশের বিত্তবানদের ও মানবিক সংগঠনগুলোকেও করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর যে আহ্বান তিনি জানিয়েছেন তাতে উদ্বুদ্ধ হয়ে এই মহামারী করোনার শুরু থেকে এখন পর্যন্ত খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ মানবিক সহায়তা নিয়ে অব্যাহতভাবে খুলনা মহানগরের ৮টি থানায় খাদ্য, অর্থ, শীতবস্ত্র, করোনায় মৃতদের সৎকারসহ নানাবিধ কর্মযজ্ঞে সব সম্প্রদায়ের অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছে। এছাড়াও মহানগর পূজা উদযাপন পরিষদ অক্সিজেন ব্যাংক গঠন করে বিনামূল্যে করোনায় শ্বাসকষ্ট রোগীদের পাশে দাঁড়িয়ে যে সেবা সহায়তা করেছে তারজন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে করোনার নতুন ভাইরাস ওমিক্রনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।  


এ সময় বিশেষ অতিথি ছিলেন কেসিসি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ হাসান ইত্তেখার চালু, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রোজী ইসলাম নদী, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী রঞ্জন কুমার সাহা বাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী পরিমল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, মহানগর পূজা পরিষদ সম্পাদক মন্ডলীর সদস্য গৌরাঙ্গ সাহা, মহাদেব সাহা, কমলেশ সাহা, সাংবাদিক বিমল সাহা, উজ্জ্বল ব্যানার্জী, পঙ্কজ কুমার দত্ত, শঙ্কর পোদ্দার, সুজিত কুমার মজুমদার, সুশান্ত ব্যানার্জী, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, ভবেশ সাহা, অলোক দে, রবীন দাস, অনিল কৃষ্ণ মজুমদার, বাসুদেব সাহা, বিধুভূষণ মন্ডল, নিতাই সরদার, শ্যামল মিস্ত্রী, আনন্দ কুমার পাল, ইতি ভট্টাচার্য, বিদ্যুৎ নন্দী, শুভ দে, চয়ন মন্ডল, দিলীপ বাওয়ালী প্রমুখ।  

পর্যায়ক্রমে মহানগরের বাকি থানাগুলোর অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। 

No comments:

Post a Comment

"
"