বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় দৌলতপুর থানার অন্তর্গত পাবলা বণিকপাড়াস্থ শ্রীশ্রী গাছতলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্যাক্সেস এ্যাপিলেড ট্রাইব্যুনাল খুলনা বে সম্মানিত সদস্য প্রশান্ত কুমার রায় উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, অসহায় দুঃস্থদের সেবা দানের মাধ্যমে প্রকৃতপক্ষে স্রোষ্টারই সেবা করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখা মহামারী করোনা দুর্যোগের শুরু থেকে অদ্যাবধি বিবিধ সময় অসহায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, পূজার সময় নতুন বস্ত্র বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা প্রদান, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তা, করোনায় মৃতদের সৎকার, করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদানসহ নানাবিধ মানবিক সেবা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে করোনার নতুন ভাইরাস ওমিক্রন থেকে রক্ষা পেতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
দৌলতপুর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার অধিকারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম শ্যামল কুমার দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, দৌলতপুর শাখার সভাপতি আশুতোষ সাধু, সাধারণ সম্পাদক বলরাম দত্ত, সাবেক ছাত্রলীগ নেতা ও দৌলতপুর থানা আওয়ামীলীগের সম্মানীত সদস্য মোঃ হেলাল মুন্সী, দৌলতপুর থানা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কর, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মহানগর পূজা পরিষদ সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার সাহা, পঙ্কজ কুমার দত্ত, শিবনাথ ভক্ত, মিতা বাগচি, অলোক কুন্ডু, গৌরাঙ্গ সাহা, তাপস সাহা, মহাদেব সাহা, তরুণ কুমার রায় শিবু, কমলেশ সাহা, উজ্জ্বল ব্যানার্জী, সাংবাদিক বিমল সাহা, শঙ্কর পোদ্দার, সুশান্ত ব্যানার্জী, অমর কুমার কুন্ডু, রাধেশ্যাম দেবনাথ, অজয় কুমার দে, অধ্যাপক উজ্জ্বল কুমার সাহা, সাধন চন্দ্র সাধু, উৎপল দত্ত, উত্তম নন্দী, শঙ্কর দত্ত, বিকাশ কর, সুজিত কুমার মজুমদার, ভবেশ সাহা, অলোক দে, রবীন দাস, মিঠুন বিশ্বাস, বিদ্যুৎ নন্দী, শুভ দে, মিঠুন সাহা প্রমুখ।
পর্যায়ক্রমে মহানগরের বাকি থানাগুলোই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment