বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, May 21, 2026

বগুড়ার গাবতলীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, মধ্যরাতে এলাকায় চাঞ্চল্য

বগুড়ার গাবতলী উপজেলায় রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির ছেলে ও মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকায় বাড়িতে তারা দুজনই বসবাস করতেন।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমাতে যান। পরে রাত সোয়া ১২টার দিকে হঠাৎ দরজায় ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে তিনি সেখানে যান।
তিনি বলেন, ঘরে ঢুকে দেখতে পান রীতা রানীর গলাকাটা নিথর দেহ মেঝেতে পড়ে আছে। এ সময় চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ শয়নকক্ষের মেঝেতে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

No comments:

Post a Comment

"
"