বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, May 28, 2026

দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হলো ১১ কেজির কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে ধানক্ষেত থেকে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পুকুরে মাছ ধরার সময় মূর্তিটি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি জানানো হয় বোচাগঞ্জ থানা পুলিশকে। পরে দিনভর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ধানক্ষেত থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল খবর পান যে, ইশানীয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের বাসিন্দা মো. সাইদ চৌধুরীর ধানের জমির আইলের ওপর একটি কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে।
খবর পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানোর নির্দেশ দেন।
পরে এসআই লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ধানক্ষেতের আইল থেকে প্রায় ১১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। দীর্ঘ সময়ের চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে বোচাগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৩০৯।
স্থানীয়দের ধারণা, মূর্তিটি বহু পুরোনো এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

No comments:

Post a Comment

"
"