বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, May 29, 2026

গোপালগঞ্জে তীর্থযাত্রীবাহী পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ২২

গোপালগঞ্জ সদর উপজেলায় তীর্থযাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে অনুষ্ঠিত গণেশ পাগলের কুম্ভ মেলা শেষে তীর্থযাত্রীরা পিকআপযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোপালগঞ্জ সদরের তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির যাত্রীরাই আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No comments:

Post a Comment

"
"