কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তনয় ঘোষ নামে এক হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার দাউদকান্দি মডেল থানা মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে ব্যবসা পরিচালনা নিয়ে তনয় ঘোষ ও সাহিন আলম বাবু নামে আরেক ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাহিন আলম বাবু ধারালো অস্ত্র দিয়ে তনয় ঘোষকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ছুরিকাঘাতের পর তনয় ঘোষ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সাহিন আলম বাবুকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment