মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান।
রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ওই পরিবার। ঘটনার দিন বিকেলে চিত্ময় দাস তার পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসায় আসেন। পরে রাতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, পাশের কক্ষে থাকা এক নারী ফোন করে পুলিশকে খবর দেন। তবে কীভাবে এই মৃত্যু ঘটেছে—এটি হত্যা নাকি অন্য কোনো কারণ, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment