বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, May 21, 2026

গৌরীপুরে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় উত্তেজনা

ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে সন্ধ্যার দিকে শাওন চন্দ্র দাস তার ব্যক্তিগত ইমু আইডিতে একটি ছবি আপলোড করেন, যেখানে তাকে পবিত্র আল কোরআনের ওপর পা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনার প্রতিবাদে গৌরীপুর পৌরসভার বড় মসজিদের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যান গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাল্লা। তার নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করার চেষ্টা করে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ২০ মে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহযোগিতায় শাওন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার এবং গুজব বা উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

 

No comments:

Post a Comment

"
"