বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, June 5, 2026

ফরিদপুরের নগরকান্দায় দুই হিন্দু যুবকের ওপর হামলা, নিরাপত্তাহীনতার অভিযোগ

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্যযগদিয়া গ্রামে দুই হিন্দু যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরকান্দা থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন অনুপম পাল ও তার বন্ধু মলয়কান্তি বিশ্বাস।
স্থানীয় সূত্র জানায়, একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।স্থানীয়দের দাবি, হামলায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ভুক্তভোগী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনা প্রায়ই ঘটলেও অনেক ক্ষেত্রে দ্রুত বিচার ও কার্যকর পদক্ষেপের অভাব দেখা যায়। ফলে অপরাধীরা বারবার সুযোগ পায় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।


No comments:

Post a Comment

"
"