বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের কাঁঠালতলা এলাকায় লিমন মোল্লা হৃদয় নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসার পরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও বন্ধুমহলের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। মৃত্যুর আগে ওই লাইভ ভিডিওতে তিনি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় তুলে ধরেন। জানা গেছে, তার একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment