খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৬ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে রোগী ও স্বজনরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে থাকেন।
স্থানীয় সূত্র জানায়, নিচতলার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যা পরক্ষণেই ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে। তীব্র ধোঁয়ায় হাসপাতাল চত্বরে হুড়োহুড়ি ও চিৎকারের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় ও যানজটের কারণে আগুন নেভানোর কাজ শুরুতে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন।
এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়া হয়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের অভিযান চলমান থাকায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
.jpeg)
No comments:
Post a Comment