বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 11, 2026

পরিচয় মিলল পুশইনের শিকার সেই বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশইনের শিকার ষষ্টি চন্দ্র বর্মন (৭০) নামের ওই বৃদ্ধ বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে কাটানোর পর বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিজিবি তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে পাঠিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে জানা যায়, তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা। ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার স্বজনরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন এবং পরিচয় যাচাই শেষে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে কামালপুর সীমান্তে বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ঘিরে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, যা সীমান্তজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। তারা পৌঁছালে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"