রাজশাহী নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় স্কুল থেকে ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জুন) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। তিনি স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, রোববার দুপুরে ব্যবহারিক খাতা প্রস্তুতের কাজে স্কুলে এসেছিল নন্দিনী। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর জানান, আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত আসামিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment