বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, June 8, 2026

ডিবি পরিচয়ে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, স্বর্ণ ও টাকা উদ্ধার

রাজধানীতে গোয়েন্দা পুলিশ বা ডিবি পরিচয়ে ডাকাতি করা একটি আন্তঃজেলা চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জানা যায়, গত ২৭ মে রাতে ওয়ারীর রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে ডিবি পরিচয় দিয়ে তাকে আটক করে একদল ডাকাত। মামলার ভয় দেখিয়ে তারা ৫৭ ভরি স্বর্ণ ও ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে জানা যায়, ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত একটি আন্তঃজেলা ডাকাত চক্র। পরে ইত্তেফাক মোড় এলাকা থেকে ৬ জনকে এবং তাদের দেওয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত ১৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


 

No comments:

Post a Comment

"
"